বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু‘পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (২৫ জুলাই) বিকেলে লোহাগড়া উপজেলার সরুশুনা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে লাহুড়িয়া ইউনিয়নের সরুশুনা গ্রামের গোলজার শেখ ও গোলাম রসুলের বিরোধ দীর্ঘদিনের। এই বিরোধকে কেন্দ্র করে গত কয়েকদিন যাবৎ দু‘পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। চলমান উত্তেজনার এক পর্যায়ে রোববার বিকেলে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়।

আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকের পরামর্শে তাদের মধ্যে গুরুতর আহত ৪ জনকে নড়াইল সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এদের মধ্যে মুক্ত নামে এক যুবককে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায় জানান, অভিযান চালিয়ে সংঘর্ষে জড়িত ১৫ জনকে আটক করেছে পুলিশ। অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ