বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

রামেক হাসপাতালে আরও ১৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (২৫ জুলাই) সকাল ৮টার মধ্যে তারা মারা যান। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৪ ঘণ্টায় রাজশাহীর আটজন, পাবনার তিনজন এবং নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও চুয়াডাঙ্গার একজন করে মারা গেছেন। এদের মধ্যে রাজশাহীর সাতজন এবং চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও পাবনার একজন করে মোট ১০ জন করোনা পজিটিভ ছিলেন।

অন্য চারজন মারা গেছেন উপসর্গ নিয়ে। মৃত ১৪ জনের মধ্যে আটজন পুরুষ ও ছয়জন নারী। রামেক হাসপাতালের করোনা ইউনিটে চলতি জুলাই মাসে এ নিয়ে মোট ৪৩৬ জনের মৃত্যু হলো। গত জুন মাসে মারা গেছেন ৪০৫ জন রোগী।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ জন। ছাড়পত্রও পেয়েছেন ৫০ জন। রোববার (২৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৪১৬ জন রোগী। হাসপাতালে এখন মোট করোনা ডেডিকেটেড শয্যা ৫১৩টি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ