আওয়ার ইসলাম ডেস্ক: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছেছে ভারত থেকে আসা ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) বহনকারি ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেন।
আজ রোববার বেলা ১১ টার দিকে ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ভারত থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে আমদানি করা ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন শনিবার রাত ১০ টার দিকে বেনাপোল বন্দরে প্রবেশ করে।আজ সকালে ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়।
বেনাপোল বন্দরে আমদানি সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ১০টি কনটেইনারবাহী অক্সিজেন এক্সপ্রেস রওনা হয়ে রোববার বেলা ১১ টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এই স্টেশন থেকে সড়ক পথে ঢাকায় নেয়া হবে তরল মেডিকেল অক্সিজেন। এর আগে টাটা দক্ষিণ পূর্ব রেলওয়ের অধীনে চক্রধরপুর বিভাগের কাছে বাংলাদেশের বেনাপোল বন্দরে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন পরিবহনের চাহিদা জানানো হয়।
-এএ