রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত

করোনা থেকে মুক্তি পেতে হাফেজি মাদরাসা খুলে দেওয়ার দাবি জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র কুরআনুল কারিমের তেলাওয়াত বন্ধ থাকার কারণে দিন দিন করোনা মহামারী বাড়ছে। এই মহামারী থেকে মুক্তির জন্য হাফেজি মাদরাসাগুলো খুলে দেওয়ার দাবি জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ।

আজ রোববার (২৫ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি শায়খুল হাদিস হাফেজ মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, নির্বাহী সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী, মহাসচিব শায়খুল হাদিস হাফেজ মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, সিনিয়র সহ-সভাপতি শাইখুল হাদিস মুফতি শেখ মুজিবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা আব্দুল হক কাওছারী, সহকারী মহাসচিব মুফতি রশিদ বিন ওয়াক্কাস, সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করিম, যুব বিষয়ক সম্পাদক মুফতি রেদওয়ানুল বারী সিরাজী, মুফতি আতাউর রহমান খান ও মাওলানা আবু বকর সরকার প্রমুখ এই দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, আমরা দেখেছি যখন করোনা মহামারীতে পুরো জাতি হতাশা, বিপদগ্রস্থ ও আতঙ্কে ছিল।ঠিক সেই কঠিন মুহূর্তে পুরোদেশের হাফেজি মাদরাসাগুলো খুলে দিয়েছিল সরকার। লক্ষ লক্ষ হিফজ শিক্ষার্থীদের কুরআন তেলাওয়াতের বরকতে করোনা মহামারী কমতে ছিল। জনসাধারণ‌ও স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে গিয়েছিল।

নেতৃবৃন্দ আরো বলেন, আমরা মনে করি কুরআন তেলাওয়াত বন্ধ থাকার কারণে আল্লাহর রহমত থেকে আমরা দূরে সরে যাচ্ছি। দিন দিন করোনা মহামারীও বাড়ছে। এ থেকে মুক্তির জন্য নিয়মিত কুরআন তেলাওয়াত এবং আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা, তওবা ও ইস্তেগফারের কোন বিকল্প নেই। নেতৃবৃন্দ নিয়মিত কুরআন তেলাওয়াতের প্রাণকেন্দ্র হাফেজি মাদরাসাগুলো দ্রুতসময়ে খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ