মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

জার্মানিতে বন্যায় ১৮০ জনের প্রাণহানির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জার্মানির পশ্চিমাঞ্চলে প্রবল বর্ষণ ও এর প্রভাবে সৃষ্ট ভয়াবহ বন্যায় ১৮০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। নিখোঁজ আছেন আরো অনেকে। এই প্রাণহানির ঘটনা এবং দেশটির ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জার্মানির ফেডারেল মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্স মন্ত্রী হাইকো মাশকে পাঠানো এক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।

শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বন্যায় প্রাণ হারানোদের পরিবার এবং বন্ধুদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি বলেন, যারা এখনও নিখোঁজ রয়েছেন এবং যারা আহত হয়েছেন বা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সঙ্গে আমাদের প্রার্থনা রয়েছে। আমরা আশা প্রকাশ করছি, জার্মান ফেডারেল এবং রাজ্য সরকারের প্রচেষ্টার ফলে খুব শিগগিরই ক্ষতিগ্রস্তরা এই কঠিন সময় কাটিয়ে উঠতে সক্ষম হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ