মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

জাপানের দেওয়া ৫ লাখ টিকা আসছে শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে একে আবদুল মোমেন বলেছেন, জাপান কোভ্যাক্স সুবিধার আওতায় ধাপে ধাপে ৩০ লাখ ডোজেরও বেশি অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার কোভিড ভ্যাকসিন পাঠাবে।

প্রায় ৫ লাখ ডোজের দ্বিতীয় চালানটি শুক্রবার দেশে পৌঁছবে। শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানের রাষ্ট্রদূত নওকি ইতোর কাছ থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের প্রথম চালানের ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা গ্রহণের সময় এ কথা বলেন তিনি।

ড. মোমেন বলেন, আগে জাপান বলেছিল, তারা বাংলাদেশে ২৯ লাখ ডোজ টিকা পাঠাবে। তবে পরে তারা আরও দেড় লাখ ডোজ যুক্ত করেছে। ফলে মোট পরিমাণ ৩০ লাখ ৫০ হাজার ডোজ দাঁড়াচ্ছে।

এই সংকটময় সময়ে ভ্যাকসিন সরবরাহের জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানিয়ে ড. মোমেন বলেন, ভ্যাকসিনের এই চালানটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, প্রায় আড়াই লাখ মানুষ অক্সফোর্ডের তৈরি এ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছেন।

তিনি বলেন, ‘আমরা আশা করি, আগামী সংকটময় মাসগুলোতে দেশে ভ্যাকসিনের অভাব হবে না।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জনসংখ্যার ৮০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার জন্য দেশেই ভ্যাকসিন উৎপাদনের দিকে যেতে আগ্রহী আমরা। আমাদের স্থানীয়ভাবে ভ্যাকসিন উৎপাদন করতে হবে। অন্য কোনো বিকল্প নেই। আমরা শিগগিরই উৎপাদনে যাব।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ