মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

আজ সারাদিন থেমে থেমে বৃষ্টির আভাস রাজধানীতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় আজও রাজধানীসহ আশপাশের এলাকায় দিনভর থেমে থেমে বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় বিশেষ করে দক্ষিণ অঞ্চলে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া লঘুচাপের কারণে সমুদ্রবন্দরে জারি করা তিন নম্বর সতর্কতা সংকেত এখনও বহাল রয়েছে।

শনিবার (২৪ জুলাই) সকালে আবহাওয়াবিদ মুহা. আবদুল হামিদ এসব তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরিমাণ দুই মিলিমিটারের কাছাকাছি হবে।

এ আবহাওয়াবিদ জানান, আজও সারাদেশে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

ঢাকার আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, সারাদিন থেমে থেমে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জোরালোভাবে একটানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। মাঝে মধ্যে খুবই অল্প সময়ের জন্য রোদের দেখা মিলতে পারে। এছাড়া আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ