মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :

অর্থনৈতিকভাবে বিপর্যস্ত মাদরাসাসমূহের জন্য আর্থিক প্রণোদনা ঘোষণা করুন: নেজামে ইসলাম পার্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিভিন্ন মৌসুমে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ দেশের অর্থনীতি ও শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলা হাজার হাজার মাদরাসা সমূহের জন্য কমপক্ষে পাঁচ হাজার কোটি টাকার আর্থিক প্রনোদনা ঘোষণার দাবি জানিয়েছে উপমহাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির নেতৃবৃন্দ বলেন, ব্যবসায়িক কারসাজি ও সিন্ডিকেসির মাধ্যমে কোরবানির চামড়ার ব্যাপক দরপতন ঘটানো এবং অনেক জায়গায় কোন মূল্য না পাওয়ার ফলে গরীব, দুস্থ ও ইয়াতীমদের অভিভাবকত্ব করা দেশের হাজার হাজার মাদরাসা চরম অর্থনৈতিক ঝুঁকির সম্মুখীন।

ইতপূর্বে পবিত্র রমযান মাসেও করোনা পরিস্থিতির কারনে অর্থ সংগ্রহ করতে না পারায় মাদরাসাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই অন্যান্য সেক্টরের মতো দেশের জন্য গুরুত্বপূর্ণ এই সেক্টরকে বাঁচিয়ে রাখতে প্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়ানো রাষ্ট্রের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি।

বিবৃতি প্রদানকারী নেতৃবৃন্দ হলেন, পার্টির আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজী, সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, সংগঠন সচিব ও ঢাকা মহানগর আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আবু তাহের খান প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ