সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

অভ্যন্তরীণ ফ্লাইট নিয়ে সিদ্ধান্ত জানাল বেবিচক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামীকাল শুক্রবার থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর বিধিনিষেধে অভ্যন্তরীণ ফ্লাইট ওঠা-নামার অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে এসব ফ্লাইটে বিদেশ থেকে আসা বা বিদেশগামীরাই চলাচল করতে পারবেন।

বৃহস্পতিবার (২২ জুলাই) বেবিচকের জারি করা এক নির্দেশনায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

জারিকৃত নির্দেশনায় বলা হয়, ২৩ জুলাই থেকে শুরু হতে যাওয়া লকডাউনেও এয়ারলাইন্সগুলো স্বাস্থ্যবিধি মেনে তাদের অভ্যন্তর‌ীণ ফ্লাইট পরিচালনা করতে পারবে। তবে যাত্রী হিসেবে তারা শুধু বিদেশফেরত বা বিদেশগামী ব্যক্তিদেরকেই নিতে পারবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশ থেকে এসেছেন কিনা বা বিদেশে যাবেন কিনা সেটি নিশ্চিত হওয়ার জন্য যাত্রীকে তার আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট দেখাতে হবে। তারপরই অভ্যন্তরীণ ফ্লাইটের বোডিং পাস পাওয়া যাবে।

এর আগে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে গত ১ জুলাই থেকে দেশব্যাপী কঠোর বিধিনিষেধ শুরু হয়। তবে ঈদুল আজহা উপলক্ষে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত ওই বিধিনিষেধ শিথিল একটি প্রকটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। ওই একই প্রজ্ঞাপনে জানানো হয়, ঈদের একদিন পর অর্থাৎ ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিনগত রাত ১২টা পর্যন্ত দুই সপ্তাহের জন্য আবারও কঠোর বিধিনিষেধের আওতায় থাকবে দেশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ