বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

ঈদে পছন্দের জামা না পেয়ে অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাইবান্ধার ফুলছড়িতে ঈদের নতুন জামা কিনে না দেয়ায় মায়ের সাথে অভিমান করে শারমিন আক্তার নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন। শারমিন আক্তার (১৫) উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মুকুল হোসেনের মেয়ে।

মঙ্গলবার রাত সাড়ে এগারটার দিকে ফুলছড়ির উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের একাডেমি বাজারের দক্ষিণপাশের গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, তার ভাই একটি ঈদের জামা কিনে এনেছিলেন শারমিনের জন্য । পরে সেটি শারমিন পছন্দ না করায় মায়ের কাছে নতুন জামা চায়।

কিন্তু মা অস্বচ্ছলাতার কারনে নতুন জামা দিতে না পারায় মায়ের সাথে ঝগড়া করে শারমিন। ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে শারমিন।

ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ কাওছার আলী ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন। তিনি জানন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপতালে পাঠানো হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ