শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ।। ১৪ কার্তিক ১৪৩৩ ।। ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শিক্ষামন্ত্রীর বক্তব্য ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে প্রতারণা ও সাংঘর্ষিক: হেফাজত সিলেটে খেলাফত যুব মজলিসের জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের নতুন কমিটি মেহফিলে উলফাত: মানিকগঞ্জে জামিয়া রাহমানিয়া আরাবিয়ার পুনর্মিলনী অনুষ্ঠান জাতীয় তাফসীর পরিষদের মহাসচিব আইসিইউতে, রোগমুক্তি কামনায় দোয়া ওমরাযাত্রীদের জন্য ৯ ভাষায় ৩৩ লাখের বেশি সচেতনতামূলক বার্তা সৌদির শিক্ষামন্ত্রীর বক্তব্যে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিবের উদ্বেগ ‘ইসলামি কার্যক্রমে বড় শঙ্কা ইখলাসের ঘাটতি ও আত্মশুদ্ধির অভাব’ ট্রান্সজেন্ডার নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষায় নিবন্ধনের বিশেষ সুযোগ

লেবুর সঙ্গে যে চার খাবার কখনোই খাওয়া ঠিক নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খাবারের স্বাদ বাড়াতে লেবুর তুলনা নেই। আকারে ছোট হলেও লেবুর উপকারিতার শেষ নেই। অনেকে ওজন কমাতে সকালে হালকা গরম পানিতে নিয়মিত লেবুর রস মিশিয়ে খান। কেউ আবার লেবুর আচার খেতে ভালোবাসেন।

শরীরের জন্য লেবু ভালো, তবে লেবুর সঙ্গে কয়েকটি খাবার খেলে নানা শারীরিক সমস্যা দেখা যায়। আয়ুর্বেদ চিকিৎসা অনুযায়ী, প্রতিটি খাবারের নিজস্ব স্বাদ থাকে যা হজমে ভালো বা খারাপ প্রভাব ফেলে। যে কারণে খাদ্য সংমিশ্রণেরও খুব গুরুত্ব রয়েছে। যখন দুটি ভিন্ন খাবার একসঙ্গে মিশে যায়, এনজাইমগুলি সিস্টেমকে ব্যাহত করতে পারে। এর পাশাপাশি, শরীরে বিষাক্ত উপাদানের পরিমাণও বেড়ে যায়। লেবুর সঙ্গে যেসব খাবার খাওয়া ঠিক নয়-

লেবু আর পেঁপে
লেবুর সঙ্গে পেঁপে খাওয়া উচিত নয়। এটি শরীরে হিমোগ্লোবিন ভারসাম্যহীনতার কারণ হতে পারে। এর পাশাপাশি রক্তশূন্যতাও হতে পারে। লেবু আর পেঁপে শিশুদের জন্য সবচেয়ে বিপজ্জনক।

লেবু এবং দই
আয়ুর্বেদের মতে, দই লেবু খাওয়া উচিত নয়। সাইট্রাস ফলের সঙ্গে দুগ্ধজাত মিশ্রণ হজম পদ্ধতির ওপরে খারাপ প্রভাব ফেলতে পারে। এ দুটি খাবার একসঙ্গে খেলে আরও বেশি টক্সিন উৎপাদিত হবে। সর্দি-ঠান্ডা, সাইনাস বা অ্যালার্জিও বাড়তে পারে।

দুধ এবং লেবু
দুধের সঙ্গে টক জাতীয় খাবার খাওয়া উচিত নয়। এর কারণে বদহজমের মতো সমস্যা বাড়তে পারে। এ কারণে দুধ খাওয়ার অন্তত এক ঘন্টা আগে বা পরে লেবু খাওয়া উচিত।

লেবু এবং টমেটো
লেবু সাধারণত সালাদে বেশি ব্যবহৃত হয়। আয়ুর্বেদিকের মতে, টমেটোতে লেবু ব্যবহার করা উচিত নয়। এটি হজমে সমস্যা করতে পারে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ