রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মাহমুদুল্লাহ রিয়াদের ইমামতিতে জিম্বাবুয়েতে ঈদের নামাজ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র ঈদুল আজহার দিনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়েতে অবস্থান করছে টাইগার বাহিনী। সেখানেই এবারের ঈদুল আজহার নামাজ আদায় করেন লাল-সবুজের পতাকাবাহীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় টাইগার বাহিনীর ঈদের জামাতে ইমামতি করেন মাহমুদুল্লাহ রিয়াদ।

হারারেতে বেশ ভালো সময় কাটছে টাইগার বাহিনীর। জিম্বাবুয়েকে তাদেরই মাঠে হোয়াইওয়াশ করে বেশ ফুরফুরে মেজাজেই সাকিব-তামিমরা। টাইগার বাহিনীর এমন জয় ভক্তদের ঈদের আনন্দ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

টাইগার বাহিনীর ঈদের নামাজ আদায়ের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। তার আগে এক ফেসবুক পোস্টে দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও টাইগার অধিনায়ক। একই সঙ্গে মাক্স পরিধান এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারেও পরামর্শ দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অন্য তারকারাও। পরিবারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পাশাপাশি স্বাস্থ্যবিধির কথাও মনে করিয়ে দেন।

ঈদের নামাজ আদায়ের ভিডিওতে দেখা যায়, বুধবার হারারে ঈদ জামাতে অংশ নিয়েছেন বাংলাদেশ দলের খেলেয়াড় ও বিভিন্ন সাপোর্টিং স্টাফরা। তাসকিন আহমেদও নিজের ফেসবুকে নামাজ আদায়ের একাধিক ছবি পোস্ট করেছেন। টাইগারদের ঈদের জামাতে ইমামতি করেন দলের সিনিয়র সদস্য এবং নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ