শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতীয় তাফসির প্রতিযোগিতায় প্রথম মাহমুদুল হাসান ও নাঈমুর রহমান দেশব্যাপী নূরানী শিক্ষকদের পেশাগত উন্নয়নে নিবন্ধন শুরু করল শায়খুল কুরআন ফাউন্ডেশন মাওলানা আব্দুল গনী রহ. জীবন ও স্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন সোমবার দেশে ১২ শতাংশের বেশি শিক্ষার্থী পড়ে মাদরাসায়, বেশি কওমিতে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে মোদি সরকার: যুক্তরাষ্ট্রের সংস্থা তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা

সবার জন্য কুরবানীর উদ্যোগ নিলো মানবতার সঙ্গী ‘আস সুন্নাহ ফাউন্ডেশন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ
নিউজরুম এডিটর

মানুষ সেবা পরম ধর্ম। যারা পরের জন্য নিজেকে বিলিয়ে দেন তারা মহান। মানুষের মাঝে তারা বেঁচে থাকেন আজীবন। প্রিয় নবি সা. বলেছেন, ‘তোমরা মানুষের সেবা করো।’ তিনি আরও বলেছেন, ‘যে নিজে পেট ভরে খায়, কিন্তু তার প্রতিবেশি উপোস থাকে সে পূর্ণ মোমিন নয়।’

মানুষের সেবার জন্য এর চেয়ে অন্যন্য কথা আর কী হতে পারে? প্রিয় নবি সা. সব সময় প্রতিবেশির খবর নিতেন। নিজে যা পছন্দ করতেন, নিজের প্রতিবেশি ভাইর জন্যও তা পছন্দ করতেন।

বাংলা ভাষার কবি কাজী নজরুল ইসলামের ভাষায়, ‘সবার জন্য কাঁদবো আমি, হাসবো সবার সুখে/ নিজের খাবার বিলিয়ে দিবো অনাহারির মুখে।’

প্রতিবেশি মুসলিমের জন্য প্রিয় নবির সা. আদর্শ যারা অনুসরণ করে তারা সমাজের শ্রেষ্ট ব্যক্তি। আর কবি কাজী নজরুলের এ ছন্দমাখা দুটি লাইন যারা ধারণ করতে পারেন তারা মহামানব।

হ্যাঁ! আজ আপনাদের শোনাবো তেমনি মানবতার সঙ্গী এক সংস্থার কথা। যারা সব সময় পরের জন্য কাজ করেন। নিজের উদয় ভরেই ক্ষান্ত হোন না। প্রতিবেশি ভাইয়ের মুখেও তুলে দেন ভালবাসা। বিলিয়ে দেন নিজের সাধ্যমতো অন্ন। এগিয়ে আসেন পরের সহযোগিতায়। মানুষের কল্যাণে কাজ করে যাওয়া এ সংস্থার নাম ‘আস-সুন্নাহ ফাউণ্ডেশন’। সংস্থাটির চেয়ারম্যান বিখ্যাত দাঈ শায়খ আহমাদুল্লাহ।

তার নিজস্ব উদ্যোগে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন তিনি। তার মতো উদার হৃদয়ের মানুষেরা সমাজের জন্য বড়ই প্রয়োজন।

সংস্থাটি মানুষের সুখে-দুখে পাশে থেকে সব সময় নিজেদের উজার করে দিয়েছেন। উপাধি লাভ করেছেন ‘মানবতার সঙ্গী’ হিসেবে। গত বছরের মতো এবছরও তারা উদ্যোগ নিয়েছেন ‘সবার জন্য কুরবানী’ প্রজেক্টের। এছাড়া আরও একাধিক কাজ করেছেন তারা। মানবতার সঙ্গী ‘আস-সুন্নাহ ফাউণ্ডেশন’ এর পরিচয় ও কার্যক্রম নিম্মে তুলে ধরা হলো।

শিক্ষা:
বিদগ্ধ ইসলামিক স্কলার ও যুগোপযোগী দাঈ তৈরির লক্ষ্যে সাধারণ ও দীনি শিক্ষার সমন্বিত সিলেবাসের মাদরাসা শুরু করছে আস সুন্নাহ ফাউন্ডেশন। এই মাদরাসার কাঠামো গড়ে তোলা হয়েছে এভাবে, যাতে নির্দিষ্ট স্তরে পৌঁছার পর প্রয়োজনীয় দীনি জ্ঞান অর্জিত হয়ে যাবে। এরপর শিক্ষার্থী পুরোপুরি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানেও ভর্তি হতে পারবে, চাইলে মাদরাসায় উচ্চতর পড়াশোনাও অব্যাহত রাখতে পারবে। এরপর ফাউন্ডেশন পর্যায়ক্রমে ইসলামিক স্কুল ও কলেজ স্থাপনের কাজও করবে বলে জানা গেছে।

অপ্রাà¦