বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

রাজধানী থেকে গ্রামে ফেরার পথে সড়কে প্রাণ গেল একই পরিবারের তিনজনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর সাভার থেকে গ্রামে ফেরার পথে রাজবাড়ীর পাংশায় সড়কে প্রাণ গেল একই পরিবারের তিনজনের। সোমবার রাত পৌনে ১২টার দিকে কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক ও ত্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হন।

নিহতরা হলেন- ইসহাক শেখ (৩৫), তার কন্যা শিখা (১০) ও পুত্র আব্দুল মালেক (৫)। এ ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তারা সবাই কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার বাসিন্দা।

জানা গেছে, নিহত ইসহাক শেখ সাভারের একটি পোশাক কারখানায় কাজ করতেন। পরিবার নিয়ে সেখানেই থাকতেন। ঈদ উপলক্ষে পরিবারকে নিয়ে তিনি গ্রামের বাড়িতে আসছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা হাইওয়ে থানার ওসি মো. লিয়াকত আলী। তিনি বলেন, রাত পৌনে ১২টার দিকে দৌলতদিয়া থেকে ছেড়ে আসা একটি ত্রি হুইলার (মাহেন্দ্র) পাংশা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। বাকি ১ জনকে হাসপাতালে নেওয়ার পর মারা যান।

আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো তাদের পরিবারের কাছে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ