বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ২১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত ৭ জন ও উপসর্গ নিয়ে মারা যায় ১৪ জন।

সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর‌্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

মৃতদের মধ্যে ময়মনসিংহ জেলার ১১ জন, নেত্রকোনার ৩ জন, টাঙ্গাইলের ৩ জন, জামালপুরের ২ জন, শেরপুর ও গাজীপুরের ১জন করে রয়েছে।

করোনা আক্রান্তে মৃতরা হলেন- ময়মনসিংহ ভালুকা উপজেলার সাগর (২৫) ও মোকসেদুল (২৮), হালুয়াঘাট উপজেলার প্রদীপ সাগমা (৮৩) নেত্রকোনা পুর্বধলা উপজেলার আক্কাছ আলী (৬৫), কেন্দুয়া উপজেলার সালেহা (৭০), টাঙ্গাইল মধুপুরের ফরিদা ইয়াসমিন (৫৩) এবং জামালপুর সদরের হেরা লাল (৫৫)।

এছাড়াও উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলেন- ময়মনসিংহ সদরের সালমা (২০), নওসের আলী (৯০), শহিদুল (৬০), মুক্তাগাছা উপজেলার নাসিমা (৪০), মোমেনা বেগম (২৫), হাজেরা (৭০), গৌরীপুর উপজেলার মোহাম্মদ আলী (৭০), ফুলপুর উপজেলার শরিফুদ্দিন (৬০), টাঙ্গাইল সদরের মোমেনা (৬০), শখিপুর উপজেলার আব্দুল হাকিম (৬০), নেত্রকোনা সদরের রিয়াসুল হক (৫৫), শেরপুর নকলা উপজেলার মঞ্জুর (৬৫), জামালপুর সরিষাবাড়ি উপজেলার উমর আলী (৬৫) ও গাজিপুর সদরের দীপক সরকার (৪৫)।

এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৫৫ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৩৯২ জন এবং আইসিউতে ২১ জন চিকিৎসাধীন আছেন।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৯২৪টি নমুনা পরীক্ষায় আরও ২০১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১.৭৫ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১১ হাজার ৯৮২ জন। সুস্থ হয়েছেন ৮ হাজার ৫৮৪ জন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ