জুলফিকার জাহিদ।।
জনপ্রিয় তরুণ নাশিদ শিল্পী মাহফুজুল আলমের ইন্তেকালে শোক প্রকাশ করেছে কলরব। সংগঠনটির প্রধান পরিচালক রশিদ আহমদ ফেরদাউস তার ইন্তেকালে বিশেষ শোক প্রকাশ করেছেন।
শোক প্রকাশ করে তিনি বলেন, মাহফুজ আলমের মৃত্যুতে আমরা সকলেই গভীরভাবে শোকাহত এবং হতবিহ্বল। ইসলামী সঙ্গীত জগতের একজন বিনয়ী এবং কর্মঠ শিল্পী হিসেবে মাহফুজ তার ভক্তদের মনে আজীবন বেঁচে থাকবেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি জান্নাত নসিব হওয়ার দোয়া করছি।
আগে নরসিংদীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ২০ জুলাই (মঙ্গলবার) সকাল ৮ টায় তিনি রবের ডাকে সাড়া দেন কলরব শিল্পী মাহফুজ আলম। ২০ জুলাই (মঙ্গলবার) বাদ আসর নরসিংদীর নিজ গ্রামে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় কলরবের শিল্পী, স্থানীয় আলেম-উলামা, সাধারণ মানুষ ও ভক্তবৃন্দ অংশ গ্রহণ করে। জানাজা শেষে তাকে তার পিতার পাশেই দাফন করা হয়।
জানা গেছে, ডেঙ্গু জ্বর ও কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন মাহফুজুল আলম। জ্বরের তীব্রতার সাথে ডায়েবেটিসের সমস্যা বেড়ে গিয়েছিল। গতকাল তাকে আইসিইউতে নেওয়া হয়। আইসিইউতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
জনপ্রিয় নাশিদ শিল্পী মাহফুজুল আলম কবি নজরুল কলেজ ও নয়া টোলা আলিয়ায় পড়াশোনা করতেন। টগবগে তরুণ এই নাশিদ শিল্পীর ইন্তেকালে মুষরে পড়েছেন দেশের ইসলামি সংগীত জগতের লোকজন। শোক প্রকাশ করেছেন সংগীত জগতের লোকজনের বাইরে তরুন নেটিজেনদের আরো অনেকে।
নাশিদ শিল্পী মাহফুজুল আলমের জন্মস্থান নরসিংদী। ছোটবেলা থেকে ইসলামী সঙ্গীত গেয়ে জনপ্রিয় এ শিল্পী ২০১০ থেকে কলরবের শিল্পী হয়ে নিয়মিত গাইছেন দেশজুড়েই।
এনটি