রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

থমকে আছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক, চরম দুর্ভোগে ঘরমুখো মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্ত থেকে দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া পর্যন্ত ৪০ কিলোমিটার এলাকাজুরে তীব্র যানজটে থমকে গেছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক। এতে করে ঈদে ঘরমুখো মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে থেকে নারী ও শিশুরা বেশি ভোগান্তিতে পড়েছে।

স্বাভাবিকের তুলানায় অতিরিক্ত যানবহনের চাপ থাকায় এবং সিরাজগঞ্জের দিকে গাড়ি টানতে না পারায় এ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (২০ জুলাই) রাত পৌনে ৯টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া পর্যন্ত ৪০ কিলোমিটার রাস্তা জুড়ে উত্তরবঙ্গগামী লেনে যানবাহনের দীর্ঘ লাইন। একই স্থানে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে একটু একটু করে এগোচ্ছে যানবাহন।

বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজা সূত্র জানায়, স্বাভাবিক অবস্থায় প্রতিতিন ১২-১৩ হাজার যানবাহন সেতু পারাপার হয়। কিন্তু গত কয়েকদিন ধরে স্বাভাবিকের চেয়ে কয়েকগুন বেশি যানবাহন চলাচল করছে। সোমবার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৪২৩টি যানবাহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ