বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

হাটহাজারীর রশিদিয়া লাইব্রেরীর মালিক মাওলানা জিয়াউল কবিরের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হাটহাজারীর রশিদিয়া লাইব্রেরীর মালিক মাওলানা জিয়াউল কবির ইন্তেকাল করেছেন। আজ রোববার (১৮ জুলাই) হাটহাজারীতে সকাল ১০ টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।

মাওলানা জিয়াউল কবির দীর্ঘদিন যাবত হার্টের রোগে ভুগছিলেন। গতকাল শনিবার রাতে হঠাৎ প্রেসার বেড়ে গেলে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। এরপর আজ সকাল ১০ টায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৮ বছর। তিনি ২ ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।

মাওলানা জিয়াউল কবির দারুল উলুম হাটহাজারীর সাবেক খন্ডকালীন (৩ মাস) মুহতামিম ও পীর মরহুম হাফিজুর রহমান সাহেবের ছোট ছেলে। এছাড়া হাটহাজারী মাদ্রাসা মার্কেটে অবস্থিত রশিদিয়া লাইব্রেরির মালিক ছিলেন তিনি।

জানা গেছে, আজ বাদ মাগরিব তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজা পড়িয়েছেন হাটহাজরী মাদরাসার শূরা সদস্য শায়খ আহমদ। জানাজা শেষে হাটহাজরীর নূর মসজিদের সামনে তাকে দাফন করা হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ