বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময়

হাজিদের প্রথম গ্রুপ যেভাবে সম্পন্ন করেছেন তাওয়াফে কুদুম (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

আজ হাজিদের মিনায় অবস্থানের দিন। গতকাল শনিবার  ( ১৭ জুলাই) থেকেই মসজিদুল হারামে উপস্থিত হয়েছেন হাজিরা। মসজিদুল হারামের পৌছেই তারা ধীরস্থির ও সাবলীলভাবে সম্পন্ন করেছেন তাওয়াফে কুদুম।

এ সময় স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। হাজীদের মাঝে সামাজিক দূরত্বের বিষয়টির প্রতিও কঠোর গুরুত্ব দেয়া হয়েছে। সবার চেহারায় মাস্ক পরার বাধ্যবাধকতার কথাও বারবার স্মরণ করে দেয়া হয়েছে।

হজের আনুষ্ঠানিকতার ধারাবাহিকতায় আজ হাজিরা মিনায় পৌছবেন। আগামীকাল সোমবার (১৯ জুলাই) হজের অন্যতম রোকন আরাফায় অবস্থানের দিন। এই সময় হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবেন।

বৈশ্বিক মহামারী করোনার কামধ্যে দ্বিতীয়বারের মতো হজ পালন করছেন হাজিরা। এবছর ৬০ হাজার সৌদি নাগরিক ও সৌদি আরবে অবস্থানরত প্রবাসীরা হজ করার সৌভাগ্য লাভ করেছেন।

মক্কা মুকাররমায় আসার আগে হাজিদের ৬ হাজার জন করে কাফেলা বানানো হয়েছে। যারা প্রত্যেক ৩ ঘণ্টা পরপর মসজিদুল হারামে তাওয়াফের জন্য প্রবেশ করছেন। মসজিদুল হারামের দরজা গুলোতে ৭০’র বেশি তাপ নিয়ন্ত্রণ ক্যামেরা লাগানো হয়েছে।

প্রসঙ্গত, হাজীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য মক্কা মুকাররমায় ১০ টি হাসপাতাল ও ৮২ টি মেডিকেল সেন্টার কেন্দ্র প্রস্তুত রেখেছেন সৌদি সরকার।

ভিডিও

https://twitter.com/i/status/1416309929674252293

সূত্র: আল আরাবিয়া।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ