বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

রামেক হাসপাতালে আরও ১৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (১৮ জুলাই) সকাল ৮টার মধ্যে তারা মারা যান।

রোববার (১৮ জুলাই) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন করে মারা যাওয়া ১৭ জনের মধ্যে ছয়জন রাজশাহীর, চারজন নাটোরের, দুই জন করে চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার এবং একজন করে নওগাঁ, বগুড়া ও ঝিনাইদহের বাসিন্দা ছিলেন।

এদের মধ্যে রাজশাহীর দুই জন এবং নাটোর, নওগাঁ ও পাবনার একজন করে মোট পাঁচজন করোনা পজিটিভ ছিলেন। রাজশাহীর আরেকজন করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে মারা গেছেন।

অন্য ১১ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। এরমধ্যে রাজশাহী ও নাটোরের তিনজন করে; চাঁপাইনবাবগঞ্জের দুই জন এবং বগুড়া, পাবনা ও ঝিনাইদহের একজন করে রোগী ছিলেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ জন। আর ছাড়পত্র পেয়েছেন ৭৬ জন। রোববার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৫০৬ জন। মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪৫৪টি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ