বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

মারা গেছেন বিএনপি নেতা খুররম খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

ময়মনসিংহের প্রবীণ রাজনীতিবিদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক, নান্দাইলের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী মৃত্যু বরণ করেছেন।

শনিবার (১৭ জুলাই) বিকেল ৫টা ৪৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স।

বেশ কিছুদিন ধরেই হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন খুররম খান চৌধুরী। গত ৮ জুলাই ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হওয়ায় গত ১৪ জুলাই হাসপাতালের আইসিইউতে নেওয়া হয় তাকে।

উল্লেখ্য, খুররাম খান চৌধুরী ময়মনসিংহের নান্দাইলের একটি ইউনিয়ন পরিষদের সদস্য থেকে ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং মোট চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক, নান্দাইল উপজেলা শাখার সভাপতি ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ