সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ড. শামসুল আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদ্য সাবেক হওয়া সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন।

আজ রোববার (১৮ জুলাই) বঙ্গভবনে সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।

২০২০ সালে অর্থনীতিতে একুশে পদক পাওয়া এ অর্থনীতিবিদ টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হলেন। এর আগে, শুক্রবার শামসুল আলমকে প্রতিমন্ত্রী নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়।

ড. শামসুল আলম টানা ১২ বছর জিইডির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। গত ৩০ জুন তার চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ শেষ হয়। বর্তমান সরকার প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পর ২০০৯ সালে পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য হিসেবে দায়িত্ব পান শামসুল আলম। এরপর কয়েক বার তার চুক্তিভিত্তিক মেয়াদ বাড়ানো হয়।

জিইডির সদস্য হিসেবে তার দায়িত্ব পালনের সময়ে তিনটি পাঞ্চবার্ষিক পরিকল্পনা, প্রেক্ষিত পরিকল্পনাসহ ১১৪টি প্রকাশনা প্রকাশ করা হয়। জিইডি-এর সদস্য হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি তিন দশকেরও বেশি সময় ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।

শুক্রবার প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগের বিষয় সামনে আসলে শামসুল আলম বলেন, 'আমি মনে করি এটা আমার গত ১২ বছরের কাজের স্বীকৃতি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। আমি যেভাবে ১২ বছর ধরে সততা, নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে কাজ করে যাচ্ছি, নিয়োগ পেলে সেভাবেই করে যাব।'

বর্তমানে পরিকল্পনা মন্ত্রীর দায়িত্বে রয়েছেন এম. এ. মান্নান। মন্ত্রিসভায় এখন ২৫ জন মন্ত্রী এবং ড. শামসুল আলমকে নিয়ে ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী রয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ