সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

কাশ্মিরে ঈদুল আযহায় পশু কোরবানি নিষিদ্ধের প্রতিবাদ জানালো ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও সেক্রেটারী আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার ভারতীয় নিয়ন্ত্রিত কাশ্মিরের কর্তৃপক্ষ আসন্ন ঈদুল আযহায় পশু কোরবানি নিষিদ্ধ করার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

আজ রবিবার এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, এই সিদ্ধান্ত মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মিরকে অশান্ত করে তুলবে। সরকারি এই আদেশ স্বেচ্ছাচারিতা এবং অগ্রহণযোগ্য। নেতৃদ্বয় বলেন, ঈদুল আযহার দিনে পশু কোরবানি করা ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। অবিলম্বে এই ‘বৈষম্যমূলক আদেশ’ প্রত্যাহার করতে হবে। অবিলম্বে ভারত ইসলামবিরোধী এ সিদ্ধান্ত বাতিল না করলে প্রতিবাদের আগুন সর্বত্র ছড়িয়ে পরবে।

নেতৃদ্বয় বলেন, ২০১৪ সালে মোদির ক্ষমতায় আরোহণের পর থেকে ভারত সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর উপর একের পর এক আক্রমণাত্মক হামলার ঘটনা ঘটছে। বেশির ভাগই চরমপন্থী হিন্দু গোষ্ঠীগুলোর তথাকথিত গরু জাগরণে জড়িত।

গো-রক্ষার নামে হিন্দুরা সাধারণত মুসলমানদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ভুক্তভোগীদের বিরুদ্ধে গরু জবাই বা গরুর গোশত রাখার অভিযোগে এ পর্যন্ত বহুবার হামলা চালানো হয়েছে। এই ধরণের হামলায় বেশ কয়েকজন মুসলমান মারা গেছেন। যা কোনভাবেই মেনে নেয়া যায় না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ