মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভ্যাকসিন নিতে লাগবে ইউনিক আইডি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে করোনা ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্যে ইউনিক পরিচিতি নম্বর তৈরির নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। শিগগিরই এ বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশনা প্রদান করা হবে।

সম্প্রতি ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় জাতীয় পরিচয়পত্র নেই—এমন শিক্ষার্থীদের ভ্যাকসিন কার্যক্রমের আওতায় আনার জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনতিবিলম্বে ইউনিক পরিচিতি নম্বর তৈরিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়ে নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত এসেছে।

উল্লেখ্য, জাতীয় পরিচয়পত্র আছে এমন বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ডাটাবেজ সংগ্রহ করে স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন ছাত্র ভর্তিসহ সব কার্যক্রম এখন থেকে উল্লিখিত ইউনিক পরিচিতি নম্বরের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করতে হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়।

বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহকে কমিশন নির্ধারিত সময়ের মধ্যে ইউনিক পরিচিতি নম্বর তৈরি করে শিক্ষার্থীদের ডাটাবেজ কমিশনে প্রেরণ করতে হবে। কমিশন শিক্ষার্থীদের ইউনিক পরিচিতি নম্বরের ডাটাবেজ পাওয়ার পর ভ্যাকসিন প্রদানের জন্য পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ