রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল

দুই ডোজ টিকা নিলেই চলাচলে শিথিলতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার টিকার দুটি ডোজ গ্রহণকারীদের রেস্তোরাঁয় বসে খাওয়ার অনুমতি ও আন্তঃরাজ্য চলাচলে শিথিলতা আনতে যাচ্ছে মালয়েশিয়ার সরকার।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদেরকে এ তথ্য জানান দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটিতে মহামারি নিয়ন্ত্রণে ‘ন্যাশনাল রিকভারি প্ল্যান’ চলছে। মুহিউদ্দিন ইয়াসিন জানান, জীবনযাত্রা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার জন্য জাতীয় নিরাপত্তার বিশেষ কমিটি সার্বক্ষণিক কাজ করছে। পাশাপাশি কোভিড-১৯ ভ্যাকসিন সাপ্লাইয়ের (জেকেজেএভি) বিশেষ কমিটিকে বিষয়টি খতিয়ে দেখার জন্য বলা হয়েছে।

তিনি আশা করেন, সবকিছু ঠিক থাকলে এ বছরের শেষ নাগাদ মালয়েশিয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ফিরবে। বর্তমানে দেশটির বৃহত্তর ‘ক্লাং ভ্যালি’ উপত্যকায় ভ্যাকসিন প্রয়োগে গুরুত্ব দেওয়া। ধীরে ধীরে পুরো দেশের মানুষকে এর আওতায় আনা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, সারা দেশে জাতীয় টিকাদান কর্মসূচিতে দিনে সর্বোচ্চ ৪ লাখ ৩৪ হাজার ৮২৮ জন মানুষকে টিকার আওতায় আনা হয়েছে এবং এ সংখ্যা সামনের মাস থেকে আরও বাড়বে।

তিনি জানান, মালয়েশিয়াজুড়ে এ পর্যন্ত অন্তত ৫৪৫টি টিকা কেন্দ্র স্থাপন করা হয়েছে। তার মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেছেন প্রায় ৪০ লাখ মানুষ। যা দেশটির ১২ দশমিক ৩ শতাংশ। এছাড়া প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন ৮১ লাখ ৪ হাজার ৬৮ জন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুর পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ২১৫ জন এবং মৃত্যু হয়েছে ১১০ জনের। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৮০ হাজার ৭৮২ জন। এখন পর্যন্ত মালয়েশিয়ায় করোনায় মারা গেছেন ৬ হাজার ৬১৩ জন এবং সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৭ লাখ ৬৫ হাজার ৬১৩ জন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ