মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা

ঈদের আগের ৩ দিন ১০টা-৪টা ব্যাংক খোলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহামারি করোনাভাইরাসের উর্ধ্বমূখী সংক্রমণের মধ্যে ঈদের আগে তিন দিন ১৫, ১৮ ও ১৯ জুলাই স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ব্যাংক খোলা থাকবে।

গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক সার্কুলারের এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঈদের পর আগামী ২৩ জুলাই থেকে দেশজুড়ে আবারও কঠোর লকডাউন শুরুর পর সীমিত পরিসরে চলবে ব্যাংকিং কার্যক্রম। ২৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সকাল ১০টা- দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংকে লেনদেন করা যাবে। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কাজের জন্য সময় থাকবে বিকাল ৩টা পর্যন্ত।

ঈদের আগে তৈরি পোশাক শিল্পের সুবিধায় ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো ১৭ ও ২০ জুলাই খোলা থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ছুটির এই দুই দিনে শাখাগুলোতে লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকাল ২টা পর্যন্ত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ