সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
৬ মার্চের মধ্যে প্রবাসী হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-টিকার তথ্য দিতে হবে খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ

মাওয়া শিমুলিয়া ঘাটে বেড়েছে ঢাকামুখী যাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র ঈদুল আযহার পূর্বে লকডাউন শিথিল করার ঘোষণার পর সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। যদিও বৃহস্পতিবার বিকাল থেকে ঘোষণা কার্যকর হওয়ার কথা ছিল। তবে তার আগেই মাওয়া শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের মাধ্যমে ঢাকামুখী যাত্রী, যাত্রীবাহী গাড়ি ও যাত্রী পারাপার কয়েকগুন বৃদ্ধি পেয়েছে।

উভয়মুখী যাত্রী নারী-পুরুষ ও শিশুদের সংখ্যা বেশী দেখা গেছে এই ঘাটে। ব্যবসায়ীরা ঢাকা ফিরতে শুরু করেছে। আজকের চিত্র সম্পূর্ণ ভিন্ন। ঢাকা থেকে দক্ষিণবঙ্গে যাওয়ার যাত্রী কমে গেছে। বাঙলাবাজার থেকে ফেরী ভর্তি করে যাত্রী আসছে মাওয়া শিমুলিয়া ঘাটে।

প্রতিদিনই যাত্রী ও যাত্রীবাহী যানবাহনকে পারপার হচ্ছে এ নৌরুটের ফেরিতে। কয়েকদিনের তুলনায় বুধবার সকাল সাতটার সময় দেখা যায় ফেরীতে গাড়ি এবং যাত্রী বোঝাই করে বাঙলাবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে কুঞ্চলতা রোরো ফেরীটি। মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট হয়ে ফেরিতে পদ্মা পার হতে দেখা যায় শতশত যাত্রী ও যাত্রীবাহী গাড়িকে।

পুলিশের চেকপোস্ট, ঘাট কর্তৃপক্ষের নির্দেশনা আর কঠোর বিধিনিষেধ উপেক্ষা করেই এ সকল যাত্রীরা বাঙলাবাজার ফেরিঘাটে উপস্থিত হয়েছে। তবে যাত্রীদের কাছ থেকে জানা যায়, লকডাউন শিথিল করার ঘোষণায় আসতে তেমন বেগ পেতে হয়নি। আগামীকাল বৃহস্পতিবার ব্যবসা প্রতিষ্ঠান খোলার ঘোষণায় ঢাকামুখি যাত্রীদের ঢল নেমেছে মাওয়া ঘাটে। ফেরিতে উপেক্ষিত থাকছে না কোন ধরনের স্বাস্থ্যবিধি। এতে খাতা-কলমে নির্দেশনা থাকলেও বাস্তব চিত্র তার উল্টো। চরম ঝুকি ও নানা ধরনের চরম ভোগান্তি কাটিয়ে মাওয়া শিমুলিয়া ঘাটে পৌছে যান যাত্রীরা। বাঙলাবাজার ও মাওয়া ঘাটে আসার সাথে সাথে বাঙলাবাজার যাওয়ার জন্য কাঙ্খিত ফেরীও পেয়ে যান উভয় ঘাটের যাত্রীরা। ফেরী দিয়ে মাওয়া শিমুলিয়া ঘাট হয়ে ঢাকা যেতে পারছে যাত্রীরা। ঘাটে পৌছে ফেরীতে উঠতে পেরে শত কষ্ট ও চরম ভোগান্তির কথা নিমিশেই ভুলে যান যাত্রীরা।

ঘাটকর্তৃপক্ষ সূত্র জানায়, আসন্ন ঈদ ও লকডাউন সিথিল করার ঘোষণায় ঢাকাসহ বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা ঢাকায় যাচ্ছে। একই সাথে ঢাকা থেকেও দক্ষিনবঙ্গে যাচ্ছে এখনো তবে কয়েকদিনের তুলনায় অনেক কম।

এবিষয়ে বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বানিজ্য) সাফায়েত আহমেদ জানান, নৌরুটে বর্তমানে ১১ টি ফেরি চালু রয়েছে। ভোর থেকে যাত্রী ও ছোট গাড়ির চাপ ছিল। ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে ১২০টির মতো পন্যবাহী গাড়ি। যারা ঢাকা থেকে চেকপোস্টে চলাচলের কারণ দেখিয়ে ঘাটে আসছে তাদের পার করা হচ্ছে। তবে আজকের চিত্র ভিন্ন। ঢাকামুখী যাত্রীদের প্রচণ্ড চাপ রয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার (৯ জুলাই) এক বিজ্ঞতিতে বলা হয়, ৯ জুলাই থেকে ফেরিতে যাত্রীবাহী সব ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ থাকবে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুধু জরুরি পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপারে নির্দেশনা ছিলো।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ