সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
৬ মার্চের মধ্যে প্রবাসী হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-টিকার তথ্য দিতে হবে খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ

গাজীপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাত মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের তিন সড়ক এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্টাইল ক্রাফট পোশাক কারখানার শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজ বুধবার সকাল ১০টার দিকে আন্দোলনে নেমেছেন বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা। সড়ক অবরোধের কারণে প্রায় দুই ঘন্টা ধরে সড়কে বন্ধ রয়েছে যানবাহন চলাচল।

পুলিশ ও কারখানার কর্মকর্তারা জানান, স্টাইল ক্রাফট কারখানার বিভিন্ন পর্যায়ের সাত শতাধিক কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকের ৭ মাসের বেতন বকেয়া রয়েছে। গতকালও তারা দাবি আদায়ে কারখানার সামনে বিক্ষোভ এবং ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করে রাখেন। পরে মালিকপক্ষ কারখানায় এলেও বেতনভাতা পরিশোধ নিয়ে কোনো সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে বুধবার সকাল ১০টার দিকে আন্দোলনে নেমেছেন তারা।

কারখানার বিভিন্ন পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ অনেক দিন যাবৎ কর্মকর্তা ও কর্মচারীদের বেতন পরিশোধ নিয়ে কালক্ষেপন করে আসছে। এর আগে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে একটি লিখিত আবেদন করা হয়। এতেও কোনো ফলাফল না পেয়ে তারা সকালে কারখানায় এসে প্রথমে কর্মবিরতি ও বিক্ষোভ করে। পরে তারা ঢাকা-জয়দেবপুর সড়কে অবরোধ সৃষ্টি করে রেখেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

খবর পেয়ে শিল্প পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জাকির হাসান জানান, স্টাইল ক্রাফট কারখানায় বকেয়া বেতনের দাবিতে আন্দোলন চলছে। পুলিশ মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের উদ্যোগ নিয়েছে। কারখানা কর্তৃপক্ষ ১৯ জুলাই বেতনভাতা পরিশোধ করতে বলে পুলিশকে জানিয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ