সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
৬ মার্চের মধ্যে প্রবাসী হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-টিকার তথ্য দিতে হবে খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ

অল্প সময়ের জন্য গণপরিবহন চালু করায় অসন্তুষ্ট মালিক, শ্রমিকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে আগামী ২২ জুলাই পর্যন্ত সারাদেশে গণপরিবহন চলবে। এখন বাস ধোয়া-মোছাসহ আনুষঙ্গিক প্রস্তুতি নিচ্ছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। তবে অল্প সময়ের জন্য গণপরিবহন চালু করায় অসন্তুষ্টি প্রকাশ করেছেন তারা।

মালিক-শ্রমিকদের অভিযোগ, করোনার অজুহাতে গত ১৫ মাসের মধ্যে মাত্র পাঁচ মাস গণপরিবহন চলছে। বাকি সময় লকডাউনে গণপরিবহন বন্ধ ছিল। এতে লাখো মালিক-শ্রমিকের আয় রোজগার বন্ধ রয়েছে। তারা সংসার চালাতে পারছে না। এখন মাত্র ৮ দিনের জন্য গণপরিবহন চালু করা তামাশা ছাড়া আর কিছুই নয়।

মহাখালী বাস টার্মিনাল থেকে দিনে চার শতাধিক বাস বগুড়া, নওগাঁ, রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, রংপুর, দিনাজপুর, বৃহত্তর ময়মনসিংহ তথা নেত্রকোনা, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল জেলায় চলাচল করে। এছাড়া ওই টার্মিনাল থেকে বৃহত্তর ময়মনসিংহসহ সিলেটে আরও দেড় শতাধিক বাস যাত্রী পরিবহন করে।

বুধবার (১৪ জুলাই) দুপুরে দেখা যায়, টার্মিনালের ভেতর তিন শতাধিক দূরপাল্লার বাস সারিবদ্ধভাবে পার্কিং করা রয়েছে। এরমধ্যে এক -তৃতীয়াংশ বাসে ধোঁয়া-মোছার কাজ করছেন চালক ও শ্রমিকেরা। ইঞ্জিন চালু দিয়ে পরীক্ষাও করছেন তারা।

সমান তালে চলছে নিজ নিজ পরিবহন টিকিট কাউন্টার পরিস্কারের কাজ। টার্মিনালের দ্বিতীয় তলায় সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে আসা-যাওয়া করছেন বিভিন্ন পরিবহনে মালিকরা। টার্মিনালের ভেতর ফুটপাতে হরেক রকম পণ্যের পসরা সাজিয়ে বসছেন হকাররা।

রিফাত পরিবহনের চালক সাব্বির হোসেন। বেলা ১১টার দিকে তিনি টার্মিনালে আসেন। বাস পরিস্কার করে ইঞ্জিন চালু দেন। আলাপকালে তিনি বলেন, এই অল্প সময়ের জন্য গণপরিবহন চালুর কোনো দরকার ছিল না। কারণ ঈদে ঘরমুখো মানুষের কারণে সব সড়কেই যানজট থাকে। চাইলেও বেশি যাত্রী নেওয়া সম্ভব না।

তিনি বলেন, লকডাউনে কাজ বন্ধ থাকায় তাদের অনেক শ্রমিকের চার-পাঁচ মাসের ঘর ভাড়া বাকি। এখন কাল থেকে গণপরিবহন চালু হলে বকেয়া ভাড়ার জন্য চাপ দেবেন মালিকরা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ