মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

মঙ্গলবার থেকে মডার্নার টিকাদান শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাস প্রতিরোধে ঢাকাসহ দেশের সিটি করপোরেশন এলাকায় আগামীকাল মঙ্গলবার থেকে মডার্নার টিকা প্রয়োগ করা হবে। এছাড়া সিটি করপোরেশন এলাকায় আজকের পর আর সিনোফার্মের টিকা দেয়া হবে না। কেবল জেলা ও উপজেলা পর্যায়ে সিনোফার্মের টিকা দেয়া হবে।

সোমবার (১২ জুলাই) অধিদপ্তরের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে, স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা. শামসুল হক জানান, সোমবার (১২ জুলাই) থেকে সারা দেশে চীনের তৈরি সিনোফার্মের টিকা সিনোভ্যাকের গণটিকাদান শুরু হচ্ছে।

তিনি জানান, রোববারের মধ্যেই সারা দেশের টিকাকেন্দ্রগুলোতে সিনোফার্মের টিকা পৌঁছে দেওয়া হবে। পরে সোমবার থেকে চীনের তৈরি সিনোফার্মের গণটিকাদান শুরু হবে।

ডা. শামসুল হক আরও বলেন, একই সঙ্গে আগামী মঙ্গলবার (১৩ জুলাই) থেকে সিটি করপোরেশনের এলাকার হাসপাতালগুলোতে কোভ্যাক্সের মডার্নার টিকাদান শুরু হবে।

অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ বিষয়ে তিনি বলেন, এ টিকার প্রথম ডোজ নিয়ে যারা দ্বিতীয় ডোজ পাননি, তাদের আরেকটু অপেক্ষা করতে হবে। জুলাই বা আগস্ট মাসে অ্যাস্ট্রাজেনেকার টিকা আসতে পারে।

উল্লেখ্য, চলতি বছরের ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেওয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেওয়া হয়েছিল।

এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম টিকা নেওয়ার ৬০ দিন পর ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। দেশে টিকাগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ