বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

বরিশালে এক বছরে ৫০ বেডের করোনা ইউনিট বেড়ে ৩০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীর সংখ্যা দিন দিন বাড়ছেই। ৫০ বেড নিয়ে শুরু করা হলেও এক বছরে ৫ দফায় বেড সংখ্যা বাড়িয়ে ৩০০ করা হয়েছে।

শনিবার (১০ জুলাই) ৩০০ বেডের বিপরীতে রোগী চিকিৎসাধীন ছিল ২৯৮ জন।

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম জানান, শুধু বরিশাল বিভাগ নয়, আশপাশের ৮ থেকে ১০ জেলা থেকে চিকিৎসার জন্য এখানে করোনা রোগী ভর্তি হচ্ছে। কিন্তু করোনা ইউনিটে বেডের সংখ্যা বৃদ্ধির আর কোন সুযোগ নাই। এ কারণে বিষয়টি নিয়ে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগকে জানিয়েছেন তিনি।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত এক সপ্তাহ যাবত বরিশাল বিভাগের করোনা রোগীর সংখ্যা দ্রুত বেড়েই চলছে। শনাক্তের হারও বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় বাড়তি করোনা রোগীদের চিকিৎসার জন্য বরিশাল জেনারেল হাসপাতালকে বেছে নেয়া হয়েছে।

এই হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা আছে। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডকে আপাতত করোনা ইউনিট করা হচ্ছে। ২০টি বেড দিয়ে এই ইউনিটের যাত্রা শুরু হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ