বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

নোয়াখালীতে আরও ২৩৬ জনের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ২৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ৬৯৫ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৩ দশমিক ৯৫ শতাংশ।

এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে বার হাজার ৭২২ জন। মোট আক্রান্তের হার ১২ দশমিক ৩২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় এক জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৮ জনে।

এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ২৯ জন, সুবর্ণচরে ৪ জন, বেগমগঞ্জে ৫৬ জন, সোনাইমুড়ীতে ৮ জন, চাটখিলে ১৬ জন, সেনবাগে ২০ জন, কোম্পানীগঞ্জে ৪ জন, কবিরহাটে রয়েছে ২১ জন। মৃত্যুর হার ১ দশমিক ২৪ শতাংশ।

সোমবার (১২ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন ডা. মুহা. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার রাত ১২টায় জেলা সিভিল সার্জনের কার্যালয় এই সব তথ্য তাদের ফেইসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করে।

ডা. মাসুম ইফতেখার জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৮০ জন, সুবর্ণচরে ৭ জন, বেগমগঞ্জে ৪৩ জন, সোনাইমুড়ীতে ৭ জন, সেনবাগে ৭ জন, কোম্পানীগঞ্জে ৩৭ জন, কবিরহাটে ২৭ জন রয়েছেন। তিনি আরও জানান, এছাড়া সুস্থ হয়েছেন ৭ হাজার ৯৭০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২ দশমিক ৬৫ শতাংশ।

এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা চার হাজার ৫৯৫ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৬৪ জন ও আইসোলেশনে রয়েছেন ৮ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ