মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

হাসপাতালে করোনা রোগীদের শয্যা বাড়াতে আইনি নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে করোনা রোগীদের জন্য শয্যা বাড়াতে সরকারকে আইনি নোটিশ দিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র।

এছাড়া নোটিশে হাসাপাতালগুলোতে করোনা রোগীদের জন্য পর্যাপ্ত অক্সিজেনসহ প্রয়োজনীয় মেডিক্যাল পথ্য সরবরাহ এবং গর্ভবতীদের জন্য আলাদা ব্যবস্থার কথা বলা হয়েছে।

রোববার (১১ জুলাই) মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে এ নোটিশ পাঠানো হয়। নোটিশ প্রাপ্তির ৩ দিনের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার কথা বলা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মুহা. শাহীনুজ্জামান এ নোটিশ পাঠনোর বিষয়টি নিশ্চিত করেছেন।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে নোটিশে বলা হয়, ৭ জুলাই করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়িয়েছে। ডেল্টা ভ্যারিয়েন্ট দ্রুত ছড়াচ্ছে। একেবারে গ্রামগঞ্জেও ছড়িয়ে পড়ছে। প্রায় ৫০ শতাংশ রোগী গ্রামের। এ অবস্থায় ৫টি বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়।

এক. সরকারি-বেসরকারি সব হাসপাতালে করোনা রোগীদের জন্য শয্যা বাড়াতে হবে।

দুই. যারা সরকারি হাসপাতালে ভর্তি হতে পারেনি, তাদের বেসরকারি হাসপাতালে দ্রুত ভর্তি করানোর নির্দেশনা জারি করতে হবে। নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

তিন. প্রত্যেক জেলায় করোনা হাসপাতালে প্রয়োজনীয় অক্সিজেনসহ হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা সরবরাহ করতে হবে।

চার. করোনা রোগীদের যথাযথ তত্ত্বাবধান এবং হাইজেনিক ও ভালো খাবার সরবরাহ নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

পাঁচ. করোনা আক্রান্ত গর্ভবতীদের বিশেষ তত্ত্বাবধান এবং তাদের জন্য হাসপাতালে আলাদা স্থান নির্ধারণ করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ