বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :

সাংবাদিক তানভীর হাসান তানুর জামিন মঞ্জুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার সাংবাদিক তানভীর হাসান তানুর জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার বিকালে ঠাকুরগাঁওয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের ভার্চুয়াল আদালত এ আদেশ দেন।

এর আগে, ঠাকুরগাঁওয়ের স্থানীয় সাংবাদিক তানভীর হাসান তানু করোনা পরবর্তী অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে জামিন চেয়ে আবেদন করেছিলেন।

আদালত পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, সাংবাদিক তানভীর হাসান তানুর বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদনটিও খারিজ করে দিয়েছেন আদালত।

শনিবার রাত ৮টার দিকে তানু মামলার বিষয়ে থানায় খোঁজ নিতে গেলে তদন্তকারী কর্মকর্তা ডালিম কুমার রায় তাকে গ্রেফতার করেন। তানু জাগো নিউজ ছাড়াও ইনডিপেনডেন্ট টেলিভিশন ও ইত্তেফাকের জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

ডালিম কুমার রায় জানান, হাসপাতাল নিয়ে প্রকাশিত সংবাদটি ‘মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং জনরোষ সৃষ্টিকারী ও মানহানিকর’ দাবি করে শুক্রবার ঠাকুরগাঁও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ নাদিরুল আজিজ বাদী হয়ে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(১)(ক) ২৫(১)(খ) ২৯(১)/৩১(১)/৩৫(১) ধারায় মামলাটি করেন।

এর আগে, গত ৫ জুলাই জাগো নিউজে ঠাকুরগাঁও সদর হাসপাতালে করোনা ওয়ার্ডে রোগীদের খাবার নিয়ে ‘দিনে বরাদ্দ ৩০০ হলেও করোনা রোগীদের খাবার দেয়া হচ্ছে ৭০ টাকার!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ