সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আগামীকাল থেকে ফের বাড়ল স্বর্ণের দাম, কত টাকায় বিক্রি আজ? হিজবুল্লাহর হামলার পর লেবাননে ইসরায়েলি বিমান হামলা খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হিজবুল্লাহর হামলা ভারতে মুসলিম শিক্ষার্থীদের সাহরি-ইফতারিতে বাধা তারেক রহমানকে বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী বললেন জামায়াত নেতা সামান্য কারণে আমরা ঈমান-ইসলাম শেষ করে দিই: শায়খে চরমোনাই ৬ মার্চের মধ্যে প্রবাসী হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-টিকার তথ্য দিতে হবে খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প

লকডাউনে দশম দিনে রাজধানীতে গ্রেফতার ৭৯১ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কঠোর লকডাউনের দশম দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতে গ্রেফতার হয়েছেন ৭৯১ জন। ২১২ জনকে এক লাখ ৬৬ হাজার ৪৫০ টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। এছাড়া ট্রাফিক বিভাগ কর্তৃক ৩৬১টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয়েছে নয় লাখ চার হাজার ৫০০ টাকা। রাজধানীতে মোট গ্রেফতার হয়েছেন ছয় হাজার ৬৪০ জন।

শনিবার (১০ জুলাই) লকডাউনের দশম দিনে অভিযানে এসব ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় ডিএমপির আটটি বিভাগ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম গণমাধ্যমকে বলেন, লকডাউনের দশম দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির ৮টি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৭৯১ জনকে গ্রেফতার করা হয়েছে।

লকডাউনে সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ৩৬১টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয়েছে নয় লাখ চার হাজার ৫০০ টাকা।

তিনি আরও বলেন, সরকার করোনার সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ বাস্তবায়নে আজ দশম দিনেও রাজধানীজুড়েই সক্রিয় ছিল আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীতে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে অকারণে ও নানা অজুহাতে ঘর থেকে বের হওয়ায় ও লকডাউনেও প্রতিষ্ঠান খোলা রাখায় ২১২ জনকে এক লাখ ৬৬ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ