মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

রূপগঞ্জের ঘটনায় আহতদের সুচিকিৎসা নিশ্চিতের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ জনের প্রাণহানির ঘটনা পর্যবেক্ষণে রাখছেন হাইকোর্ট।

হাইকোর্ট বলেছেন, ‘হতাহতের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এটি সত্যিই মর্মান্তিক। আমরা এ ঘটনা পর্যবেক্ষণে রাখছি।’

একইসঙ্গে আদালত আহতদের তালিকা প্রকাশ করে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে বলেছেন। এসময় নিহতদের মরদেহ শনাক্তের পর ক্ষতিপূরণের বিষয়ে আবেদন করতে বলেছেন হাইকোর্ট।

রোববার (১১ জুলাই) এক রিট আবেদনের শুনানিতে হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের একক বেঞ্চ এমন মন্তব্য করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। আগুনে বৃহস্পতিবার দুজনের মৃত্যু হয়। একজনের মৃত্যু হয় ভবন থেকে লাফিয়ে পড়ে। শুক্রবার উদ্ধার হওয়া ৪৯ জনসহ মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ৫২ জনে।

এঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের হয়েছে। এ মামলায় সজীব গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার আটজন হলেন- সজীব গ্রুপের চেয়ারম্যান মো. আবুল হাসেম (৭০), তার ছেলে হাসীব বিন হাসেম ওরফে সজীব (৩৯), তারেক ইব্রাহীম (৩৫), তাওসীব ইব্রাহীম (৩৩), তানজীম ইব্রাহীম (২১), শাহান শান আজাদ (৪৩), মামুনুর রশিদ (৫৩) ও মো. সালাউদ্দিন (৩০)।

পরে সজীব গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসেমসহ ৮ জনের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল শনিবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুন এ রিমান্ড মঞ্জুর করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ