বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

চট্টগ্রামে করোনায় ১৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামে করোনা শনাক্তে নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে প্রতিদিন। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭০৯ জন, এ সময় করোনায় মৃত্যু হয়েছে আরও ১৪ জনের।

রোববার (১১ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানানো হয়, দুই হাজার ৮২ জনের নমুনা পরীক্ষা করে ৭০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন রোগীদের মধ্যে ৪১৬ জন চট্টগ্রাম মহানগরী এলাকার এবং বাকি ২৯৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। মারা যাওয়া ১৪ জনের মধ্যে ৭ জন মহানগরীর এবং ৭ জন উপজেলার বাসিন্দা।

উপজেলাগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় মীরসরাইয়ে ৩৩ জন, রাউজানে ১৯ জন, সীতাকুণ্ডে ৫৪ জন, হাটহাজারীতে ৪৮ জন, ফটিকছড়িতে ২৩ জন, রাঙ্গুনিয়ায় ১৮ জন, সন্দ্বীপে ১৬ জন, বোয়ালখালীতে ১১ জন, বাঁশখালী ৮ জন, আনোয়ারা ১ জন, চন্দনাইশে ২৯ জন, পটিয়া ২৪ জন, সাতকানিয়া ১৫ জন, ও লোহাগাড়া ৪ জন রয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ