সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আগামীকাল থেকে ফের বাড়ল স্বর্ণের দাম, কত টাকায় বিক্রি আজ? হিজবুল্লাহর হামলার পর লেবাননে ইসরায়েলি বিমান হামলা খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হিজবুল্লাহর হামলা ভারতে মুসলিম শিক্ষার্থীদের সাহরি-ইফতারিতে বাধা তারেক রহমানকে বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী বললেন জামায়াত নেতা সামান্য কারণে আমরা ঈমান-ইসলাম শেষ করে দিই: শায়খে চরমোনাই ৬ মার্চের মধ্যে প্রবাসী হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-টিকার তথ্য দিতে হবে খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প

খুলনা বিভাগে করোনায় আরও ৬০ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খুলনা বিভাগের ১০ জেলায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে খুলনা বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ৫৯৩ জনে। এর মধ্যে খুলনা জেলায় ৪১৬ জন এবং কুষ্টিয়ায় ৩৪১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এই বিভাগে করোনা শনাক্ত করা হয়েছে আরও এক হাজার ৫৯১ জনের।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. রাশেদা সুলতানা আজ রোববার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন। ডা. রাশেদা সুলতানা জানান, খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৯১ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর আগের দিন ৭৭২ জনের করোনা শনাক্ত করা হয়েছিল। শনাক্ত রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে প্রায় দ্বিগুণ হয়েছে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আরও জানান, ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৬০ জনের মধ্যে খুলনার ১৪ জন, বাগেরহাটের দুজন, যশোরের ছয় জন, নড়াইলের সাত জন, মাগুরার চার জন, ঝিনাইদহের তিন জন, কুষ্টিয়ার ১৩ জন, চুয়াডাঙ্গার ছয় জন, মেহেরপুরের পাঁচ জন রয়েছেন।

করোনা সংক্রমণের শুরু থেকে আজ রোববার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৭১ হাজার ৫৫০ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৫৯৩ জনে। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৬ হাজার ২৯৯ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা শনাক্তের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বিভাগে শনাক্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে খুলনা জেলা শীর্ষে রয়েছে। এ জেলায় মোট মৃত্যু হয়েছে ৪১৬ জনের। এ ছাড়া কুষ্টিয়ায় ৩৪১ জন, যশোরে ২১৮ জন, চুয়াডাঙ্গায় ১২১ জন, মেহেরপুরে ৮০ জন ও ঝিনাইদহে ১৩৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

এদিকে, খুলনা বিভাগের মধ্যে খুলনা জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৪৩১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৮ হাজার ৭৮৬ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১৬ জন। এবং সুস্থ হয়েছে ১২ হাজার ৭৬৪ জন।

বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৪৪ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো চার হাজার ৫৬৫ জনের। আক্রান্ত হয়ে মারা গেছে ১০০ জন এবং সুস্থ হয়েছে তিন হাজার ২৫১ জন।

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৫৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে চার হাজার ৩৮০ জনের এবং মারা গেছে ৭৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে তিন হাজার ১২০ জন।

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৩৯ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৩০৩ জনের। এ ছাড়া মৃত্যু হয়েছে ২১৮ জনের এবং সুস্থ হয়েছে ৯ হাজার ১৬৮ জন।

নড়াইলে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৫১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৩৯৩ জনের। মৃত্যু হয়েছে ৬৭ জনের এবং সুস্থ হয়েছে দুই হাজার ৩৫৪ জন।

মাগুরায় গত ২৪ ঘণ্টায় ৮১ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৮৫ জনের। এ ছাড়া মারা গেছে ৩৯ জন এবং সুস্থ হয়েছে এক হাজার ৩৯৯ জন।

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৪৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৬৬০ জন। মারা গেছে ১৩৫ জন এবং সুস্থ হয়েছে তিন হাজার ৩৮৭ জন।

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ২৪৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ৩০৪ জন। মারা গেছে ৩৪১ জন এবং সুস্থ হয়েছে ছয় হাজার ৬৫৬ জন।

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৪৩ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে চার হাজার ৫৪৯ জনের। মারা গেছে ১২১ জন এবং সুস্থ হয়েছে দুই হাজার ৫৮২ জন।

মেহেরপুর গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৫৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৫২৫ জনের। এ ছাড়া আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮০ জনের এবং সুস্থ হয়েছে এক হাজার ৬১৮ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ