মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের সাজা পেতে হবে: পাট ও বস্ত্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হাসেম ফুড লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের সাজা পেতে হবে বলে মন্তব্যে করেছেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।

রোববার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকার হাসেম ফুড কারখানা পরিদর্শন শেষে মন্ত্রী এ মন্তব্য করেন।

মন্ত্রী আরও বলেন, সত্য ঘটনা উদঘাটনের জন্য জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও কারখানা পরিদর্শন অধিদপ্তরের পক্ষ থেকে ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ তদন্ত প্রতিবেদন আসলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। এছাড়া গ্রেফতারকৃতদের ৪ দিনের যে রিমান্ডে আনা হয়েছে, এতেও ঘটনা বেরিয়ে আসতে পারে। আর যাতে কোনো কারখানায় এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটে সে ব্যাপারে সরকার ব্যবস্থা গ্রহণ করছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ডেমরা, কাঞ্চনসহ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে আগুন। তবে এ সময়ের মধ্যে ঝরে গেছে ৫২টি প্রাণ। আহত হয়েছেন অন্তত ৫০ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ