মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

রূপগঞ্জের জুস কারখানায় নিহত ও আহতদের ক্ষতিপূরণ দিতে হবে: বাংলাদেশ খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী, নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, যুগ্মমহাসচিব মাওলানা আব্দুল আজিজ।

আজ শনিবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং শোক সনতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ বলেন, এ ঘটনা কিভাবে ঘটলো তা বের করতে বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে।

যারা হাসপাতালে চিকিৎস্বাধীন রয়েছে তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

-এটি