বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

প্রধানমন্ত্রীর উপহার পেলো ময়মনসিংহের ১ হাজার দুস্থ ও অটোশ্রমিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

ময়মনসিংহে ১ হাজার জন কর্মহীন, অটোশ্রমিক ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ জুলাই) ময়মনসিংহ জেলা প্রশাসন এক অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার সামগ্রী বিতরণ করে।

এসময় অসহায়-কর্মহীনরা করোনাকালে প্রধানমন্ত্রীর এ উপহার সামগ্রী পেয়ে অত্যন্ত আনন্দ প্রকাশ করেন। এ ধরনের মানবিক বিপর্যয়ে সহায়তা প্রদান করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানান ময়মনসিংহ জেলা প্রশাসক।

ময়মনসিংহ প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন- গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ (এমপি)।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন- ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, পুলিশ সুপার মুহা: আহমার উজ্জামান (পিপিএম, সেবা), ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ