বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

ধামরাইয়ে বিষাক্ত কেমিক্যাল দিয়ে আখের গুড় তৈরির অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে বিষাক্ত কেমিক্যাল দিয়ে আখের গুড় তৈরির অভিযোগ উঠেছে ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের ফুড নগর এলাকার একটি কারখানায়।

স্থানীয়রা জানান, এখানে দীর্ঘদিন ধরে নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে ও আখ ছাড়াই বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে আখের গুড় তৈরি করা হচ্ছে। সবসময় বাইর থেকে তালাবদ্ধ থাকে কারখানাটি।

স্থানীয়রা আপত্তি জানালেও তাতে কান দিচ্ছেন না কারখানার প্রভাবশালী মালিক তাপস। সাভারেও তার একটি কারখানা আছে।

এ ব্যাপারে কথা বলতে তাপসের সঙ্গে যোগাযোগ করা হলেও মোবাইলে সংযোগ না পাওয়ায় তা সম্ভব হয়নি।

ধামরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অন্তরা হালদার  বলেন, এ ধরনের কোনো বিষয় আমার জানা নেই। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ