বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প

ফেরিতে যাত্রীবাহী গাড়ি ও যাত্রী পারাপার বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কাঁঠালবাড়ি (মাওয়া)-বাংলাবাজার এবং পাঠুরিয়া-দৌলতদিয়া রুটে যাত্রী পরিবহণ বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

তবে পণ্যবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স, জরুরি পরিষেবায় নিয়োজিত সরকারি গাড়ি এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

শুক্রবার বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মুহা. তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখন থেকে ফেরিতে যাত্রীবাহী সব ধরনের গাড়ি ও যাত্রী পরিবহণ বন্ধ থাকবে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুধু জরুরি পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপার করা হবে।

সরকার কঠোর লকডাউন আরোপ করার পরও নানা কৌশলে ফেরি ব্যবহার করে নদী পার হচ্ছিলেন মানুষ। ফলে স্বাস্থ্যবিধি লঙ্ঘন হচ্ছিল। এমন পরিস্থিতিতে কঠোর অবস্থানে গেল নৌপরিবহণ মন্ত্রণালয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ