মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

নারায়ণগঞ্জে জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রুপগঞ্জের ভুলতায় একটি জুস তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৫০ জন নিহত ও অসংখ্য আহত এবং বহু ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন।

আজ শুক্রবার প্রদত্ত এক যৌথ শোক বাণীতে নেতৃদ্বয় মহান আল্লাহর নিকট নিহত সকলের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। জানা গেছে হাসেম ফুড এন্ড বেভারেজ লিমিটেডের কারখানাটিতে হতাহতদের অনেকেই শিশু।

নেতৃবৃন্দ শ্রম আইন লঙ্ঘন করে শিশুদেরকে এভাবে কাজে লাগানো, অনিরাপদ পরিবেশে কারখানা প্রতিষ্ঠাসহ অগ্নিকাণ্ডের প্রকৃত ঘটনা দ্রুত সময়ে তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান। দেশে ঘন ঘন অগ্নিকাণ্ডের দায়ভার প্রশাসন কোনভাবেই এড়িয়ে যেতে পারে না।

সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নজরদারির অবহেলায় বার বার এধরণের ঘটনা ঘটছে। জননিরাপত্তার স্বার্থে সরকারকে এই ব্যাপারে কার্যকরী ভূমিকা পালন করতে হবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ এই ঘটনায় ব্যাপক ক্ষয়-ক্ষতিতে উদ্বেগ প্রকাশ করে নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। আহতদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করারও জোর দাবি জানান।

-এটি