মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

জীবন-জীবিকার নিরাপত্তা প্রদানে ব্যর্থ সরকার: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, করোনা চিহ্নিত হওয়ার ১৬ মাস পরে বাংলাদেশ এখন করোনা পরিস্থিতিতে সবচেয়ে খারাপ সময় পার করছে। দুঃখজনক সত্য হলো, এই ১৬ মাসে সরকার আনন্দ উৎসব করলেও কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করে নাই। চিকিৎসা ব্যবস্থা এখনো সেই আগের মতোই ভঙ্গুর ও নাজুক। টিকা নিয়েও সরকারের ব্যর্থতা সীমা ছাড়িয়ে গেছে।

আজ শুক্রবার বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর চলমান পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন দলের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, কেএম আতিকুর রহমান, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, জিএম রুহুল আমীন, শেখ ফজলুল করীম মারূফ, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, আলহাজ্ব হারুন অর রশিদ, মাওলানা নূরুল ইসলাম আল-আমিন, মাওলানা নেছার উদ্দিন, এ্যাডভোকেট মো: লুৎফর রহমান শেখ, মাওলানা এবিএম জাকারিয়া, মুুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, আলহাজ্ব মনির হোসেন প্রমুখ।

প্রিন্সিপাল মাদানী বলেন, সরকার মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। স্বাধীনতার ৫০ বছরে এসে দেশে দুর্ভিক্ষ শুরু হয়েছে। সার্বিকভাবে বাংলাদেশ করোনা মোকাবিলায় বিশ্বের ব্যর্থতম একটি দেশে পরিণত হয়েছে।

এমন পরিস্থিতিতে যেখানে খোলাবাজারে চাল আটা বিক্রি বাড়ানো দরকার, সেখানে সরকার উল্টো কমিয়ে দিয়েছে। ফলে ওএমএস সেন্টারগুলোতে মানুষের সারি দীর্ঘ হচ্ছে। ক্ষুধার মাত্রা ভারি হচ্ছে।

খাদ্য সচিবের ভাষ্য অনুসারে খোলা বাজারের চালও কালোবাজরে বিক্রি হয়ে যাচ্ছে। এমতাবস্থায় এই সরকারের ক্ষমতায় থাকার নৈতিক কোন অধিকার নাই। গত ১৬ মাসের অভিজ্ঞতা বলছে এই সরকার ক্ষমতায় থাকলে করোনা পরিস্থিতি আরো খারাপ হবে। ে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে করোনা মোকাবেলায় সম্মিলিত জাতীয় কমিটি গঠন করা অপরিহার্য।

-এটি