মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

নবনিযুক্ত সেনাপ্রধানের সাথে তুর্কি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নবনিযুক্ত সেনাপ্রধান‌ জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান।

বুধবার (৭ জুলাই) সেনাবাহিনীর সদর দফতরে মুস্তাফা ওসমান তুরান বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

একই সময় সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জেনারেল শফিউদ্দিনকে অভিনন্দন জানান তুরস্কের রাষ্ট্রদূত। পাশাপাশি সেনাবাহিনী প্রধান তার সাথে সাক্ষাৎ করার জন্য তুরস্কের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, গত ২৪ জুন শফিউদ্দিন আহমেদ নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পাওয়ার পর ৫ জুলাই প্রথম বিদেশি রাষ্ট্রদূত হিসেবে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ