মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

কেবল সাজা দিয়েই সমাজকে অপরাধ মুক্ত করা সম্ভব নয়: প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কেবল সাজা দিয়েই সমাজকে অপরাধ মুক্ত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

মঙ্গলবার (৬ জুলাই) আপিল বিভাগে ফাঁসির মামলা শুনানিকালে এ মন্তব্য করেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি বলেন, কেবল সাজা দিয়েই সমাজকে অপরাধ মুক্ত করা সম্ভব নয়। তাই যদি হতো তাহলে স্ত্রীকে হত্যার দায়ে আমাদের দেশে শতকরা আশি ভাগ মামলায় স্বামীর মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন সাজা হচ্ছে। এতে স্ত্রী হত্যা কি কমেছে? কমেনি। প্রতিদিন সকালে পত্রিকায় স্ত্রী হত্যার খবর ছাপা হচ্ছে। একেকটি খবর দেখে মনে হয়, কেউ আমার মাথায় একটি বাড়ি (আঘাত) দিলো। প্রধান বিচারপতি বলেন, ফাঁসি সমাজকে রক্ষা করতে পারে না।

তিনি বলেন, ভারতের থেকে আমাদের আইন-শৃঙ্খলা পরিস্থিতি (ল’ অ্যান্ড অর্ডার সিচুয়েশন) কোনো অংশেই খারাপ না। বরং ভালো। কিন্তু ভারতে ২০১৯ সালে বিভিন্ন মামলায় মৃত্যুদণ্ড হয়েছে ১২১ জনের। আমাদের এখানে হয়েছে ৩২৭ জনের। আমাদের এখানে স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ড হচ্ছে। কিন্তু ফাঁসি বা যাবজ্জীবনের এই সাজায় কি স্ত্রী হত্যা কমেছে? কমেনি। সুতরাং এটা ভুল ধারণা যে, সাজা দিলেই আমরা অপরাধ মুক্ত হয়ে যাবো। আমরা দুধের মধ্যে ভাসতে থাকবো। প্রধান বিচারপতি বলেন, স্ত্রী হত্যার দায়ে এতো ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছি। কিন্তু কাজ হচ্ছে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ