মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

‘শেখ হাসিনার মৃত্যুর পর আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, নোয়াখালীর মানুষ বলে শেখ হাসিনা একা কী করবেন? অনেকে বলেন, শেখ হাসিনা ছাড়া দলে কেউ অপরিহার্য নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর পরে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না।

মঙ্গলবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় ফেসবুক লাইভে এসে তিনি এসব কথা বলেন।

কাদের মির্জা বলেন, শেখ হাসিনার সরকার গরিবের সরকার। শেখ হাসিনা ছাড়া দেশের মানুষকে ভালোবাসার মতো আর কেউ নেই। গরিব মানুষের পক্ষে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। সারাবিশ্বে তিনিই একমাত্র গৃহহীন মানুষের জন্য ঘর নির্মাণ করে দিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে মেয়র আবদুল কাদের মির্জা বলেন, আপনি যাকে ইচ্ছে তাকে দিয়ে একটা কমিটি দেন। অন্য কাউকে দায়িত্ব দিলে কাজ হবে না। করোনাকে অজুহাত হিসেবে না দেখে দয়া করে নোয়াখালী জেলা আওয়ামী লীগের কমিটি দিন। আপনি যাকে দায়িত্ব দেবেন আমরা তাকেই মেনে নেব। আমরা নোয়াখালীর আওয়ামী লীগের গুণগত পরিবর্তন চাই।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে কাদের মির্জা বলেন, আপনি চাইলে এক সপ্তাহের মধ্যে কোম্পানীগঞ্জে শান্তি ফিরে আসবে। আপনি এই অঞ্চলের অভিভাবক তাই এই দায়িত্ব আপনার ওপর পড়ে। এখানে শতাধিক নেতাকর্মী মামলা হামলার শিকার হয়েছে। কোম্পানীগঞ্জে শান্তি ফেরাতে যা করা লাগে আমি তাই করব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ