শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

প্রথমবারের মতো মুসলিম দেশ মরক্কোর সামরিক বিমান ইসরাইলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলে প্রথমবারের মতো মরক্কোর একটি সামরিক বিমান ইসরাইলে অবতরণে করেছে বলে খবর পাওয়া গেছে। মরক্কো বিমান বাহিনীর একটি সি-১৩০ কার্গো বিমান যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে গত রোববার ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় হাতজোর বিমান ঘাঁটিতে অবতরণ করে।

ইসরাইলের রাষ্ট্রীয় গণমাধ্যম কানটিভি-১১ জানিয়েছে, করক্কোর একটি সামরিক বিমান রোববার হাতজোর বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। এছাড়া আর কোনো তথ্য জানানো হয়নি।

ইসরাইলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলছেন, বিশ্বের বিভিন্ন দেশের সেনাবাহিনীর সঙ্গে ইসরাইলি সেনাবাহিনীর সহযোগিতা রয়েছে এবং এসব দেশের সেনা কর্মকর্তাদের সঙ্গেও আমাদের কর্মকর্তাদের নিয়মিত বৈঠক হচ্ছে।

তবে তিনি বিষয়টিকে ‘স্পর্শকতার’ উল্লেখ করে এসব দেশের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানান। উত্তর আফ্রিকার মুসলিম দেশ মরক্কো গত ডিসেম্বরে মুসলিম ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। অল্প কিছু দিনের ব্যবধানে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদানের পর চতুর্থ দেশ হিসেবে এই ন্যক্কারজনক কাজ করে মরক্কো।

মিশর ও সিরিয়ার নেতৃত্বে ১৯৭৩ সালে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিল মরক্কো। অবশ্য পরবর্তীতে মিশর তেলআবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। যদিও সিরিয়া এখনও ইসরাইলকে ফিলিস্তিন দখলদার অবৈধ রাষ্ট্র মনে করে এবং তেল আবিবের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখেছে। সূত্র, আরব নিউজ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ