শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি মামলার শুনানি পেছালো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: দুর্নীতির অভিযোগে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে মামলার শুনানি তৃতীয়বারের মতো পেছানো হয়েছে। সোমবার জেরুসালেমের ইসরায়েলি ডিস্ট্রিক্ট কোর্ট এই আদেশ দেন।

আদালতের আদেশ অনুযায়ী ১৯ জুলাই মামলার নতুন শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

এর আগে সর্বশেষ ১৬ জুন নেতানিয়াহুর বিরুদ্ধে মামলার শুনানি হয়। এর পর ৫ জুলাই পর্যন্ত তা স্থগিত রাখার আদেশ দেন আদালত। পরে আদালত ১২ জুলাই ও সর্বশেষ ১৯ জুলাই পর্যন্ত স্থগিত করার আদেশ দেন।

তবে আগামী ২১ জুলাই থেকে ইসরাইলি আদালতের দীর্ঘ ছয় সপ্তাহের ছুটি শুরু হতে যাওয়ায় অক্টোবরের আগে মামলার শুনানি পুরোপুরি শুরু হচ্ছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে ২০১৯ সালে দুর্নীতির অভিযোগে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা করা হয়। সম্পদশালী বন্ধুদের কাছ থেকে নেতানিয়াহু ও তার স্ত্রীর অবৈধ উপহার গ্রহণ, মিডিয়া টাইকুনদের কাছ থেকে প্রশংসামূলক কভারেজের বিনিময়ে তাদের অবৈধ সুবিধা দান, ব্যক্তিগত স্বার্থে জার্মান এক ফার্ম থেকে নৌবাহিনীর জন্য সামমেরিন ও নৌযান কেনা ও ক্ষমতার অপব্যবহার সহ মোট চারটি ভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

নেতানিয়াহু তার বিরুদ্ধে এই অভিযোগ অস্বীকার করে আসছেন।

সূত্র: জেরুসালেম পোস্ট ও মিডল ইস্ট মনিটর

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ